০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ানমারের পাচার কালে ১৫০ কেজি ইউরিয়া সারসহ একজন আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১৫০ কেজি ইউরিয়া সারসহ মো. নুরুল হক (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
৬৪ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিল নারিকেল বাগানের দক্ষিণ পাশের বেড়ির ওপর অবস্থান নেয়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে এক ব্যক্তি ফারির বিল এলাকা থেকে মালামাল নিয়ে নারিকেল বাগানের ঘেরের পানিতে ভাসিয়ে ইউরিয়া সার মিয়ানমারে পাচারের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি মালামাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক নুরুল হক এফডিএমএন ক্যাম্প-১৩, ব্লক-বি-৬-এর বাসিন্দা। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৫০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে তেল, সারসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা নেওয়া হচ্ছে।
৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মায়ানমারের পাচার কালে ১৫০ কেজি ইউরিয়া সারসহ একজন আটক

Update Time : ১০:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬