০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে টেকনাফে ফেনীর অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

ফেনীতে চাঞ্চল্যকর চার তরুণ অপহরণ মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীর (২৯)কে কক্সবাজারের টেকনাফে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় অপহরণ মামলার এক আসামির অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থান নেয়। পরে এনামুল হক জনির কুলিং কর্নারের সামনে জাহাঙ্গীরের উপস্থিতি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে। র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার নথি অনুযায়ী, চলতি বছরের জুনে ফেনীতে চার তরুণ অপহরণের ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলায় তিনি ৮ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

র‌্যাবের অভিযানে টেকনাফে ফেনীর অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

Update Time : ০৬:৫৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬