০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাগরিক সংবর্ধনা: জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬,শুক্রবার নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে নিউইয়র্কের টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইজ হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।খবর আইবিএননিউজ ।

প্রাপ্ত তথ্যমতে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর ২০২৬,সোমবার,নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা। তাঁর নিউইয়র্ক সফরকে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতি ও বৈশ্বিক পরিসরে দেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বাপসনিউজকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলোচনা চলছে। সফরটি স্মরণীয় করে তুলতে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেও তিনি জানান।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের নিউইয়র্কে সমাগম হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণের সময় অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান—এমন তথ্যও প্রকাশ করা হয়েছে। ফলে জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনীতি, উন্নয়ন ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠকের কর্মসূচি চূড়ান্ত হয়নি বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের একজন কূটনীতিকের বরাত দিয়ে জানানো হয়েছে। বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের সাক্ষাৎ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে বাংলাদেশ মিশনও বিভিন্ন আনুষ্ঠানিক ও কূটনৈতিক কর্মসূচি নিয়ে কাজ করছে বলে জানা গেছে। তবে এসব কর্মসূচির সবকিছু এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে ২৫ সেপ্টেম্বরের ২০২৬,শুক্রবার, নাগরিক সংবর্ধনাকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। দীর্ঘদিন পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর এবং জাতিসংঘে তাঁর বক্তব্যকে ঘিরে প্রবাসীদের মধ্যেও ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের পাশাপাশি নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নাগরিক সংবর্ধনা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,সকল সহযোগী অঙ্গসংগঠন,প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,কবি, সাংবাদিক, লেখক, কলামিস্ট, গবেষক, শিক্ষাবিদ,সাহিত্যিক,মানবাধিকার সহ মুক্তিযোদ্ধাদের পক্ষের সংগঠন সমুহ জাতিসংঘ সদর দপ্তরে,সংবর্ধনাসহ জেএফকে বিমান বন্দর সহ প্রধান মন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচির জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে বলে বাপসনিউজ জানতে পেরেছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাগরিক সংবর্ধনা: জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ

Update Time : ০৩:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬