১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচারের অভিযোগে রাণীশংকৈল থানায় সাংবাদিকের সাধারণ ডায়েরি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, অশালীন ভাষায় মন্তব্য ও সম্মানহানির অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মোঃ আব্দুল জব্বার।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাণীশংকৈল থানায় দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত এবং একটি গণমাধ্যমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিডিতে অভিযোগ করা হয়, কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি ও পেজ ব্যবহার করে তার ছবি দিয়ে অপপ্রচার, অশালীন মন্তব্য এবং তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়ে ক্ষতিকর বক্তব্য প্রচার করছেন। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং পরিবার নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
জিডিতে অভিযুক্ত হিসেবে মোঃ মেহেদী হাসান, মোঃ আকতারুল হক প্রধানসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক আব্দুল জব্বার জিডিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
রাণীশংকৈল থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
জিডি নং: ৩৭৫
তারিখ: ০৭/০৯/২০২৬
থানা: রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

অপপ্রচারের অভিযোগে রাণীশংকৈল থানায় সাংবাদিকের সাধারণ ডায়েরি

Update Time : ০৫:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬