নিজস্ব প্রতিবেদক
তৃতীয় পর্বের প্রথম পর্ব
ঝিনাইদহের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজী মহসিনের বিরুদ্ধে একক ক্ষমতার আধিপত্য গড়ে তোলার অভিযোগ উঠেছে।
সরকারি তদারকি কর্মকর্তার দায়িত্বে থেকে বেনামে নিজেই ঠিকাদার সেজে প্রকল্পের লাখ লাখ টাকা পকেটস্থ করার পাশাপাশি অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার চাঞ্চল্যকর তথ্য মিলেছে তার বিরুদ্ধে।
তথ্য নিয়ে জানা গেছে, ২০২১ সালের সেপ্টেম্বরে ঝিনাইদহে পদায়নের পর থেকে অদৃশ্য ক্ষমতায় চার বছর ধরে একই স্থানে বহাল রয়েছেন এই কর্মকর্তা।
অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তিনি নিজের বদলি ঠেকিয়ে রেখে বিভিন্ন ভাবে অনিয়ম ও দুর্নীতি করে চলেছেন।
বিনামূল্যে বহুতল ভবনের আর্কিটেকচারাল নকশা তৈরি করে দেওয়া ও প্রভাব খাটিয়ে অবৈধ জমি দখলে সহায়তার বিনিময়ে তিনি এই রাজনৈতিক সুরক্ষা পেতেন। আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতেও তার প্রকাশ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।