ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন শাখা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ রিনি আক্তার।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মোছাঃ রিনি আক্তার বলেন, জাতীয়তাবাদী মহিলা দল সব সময় নারী সমাজের অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই বিশেষ দিনে তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও ভালুকাবাসীকে অভিনন্দন জানান।
একই সাথে তিনি আসন্ন ০৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের সার্বিক দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, "আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে মল্লিকবাড়ি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সুষম উন্নয়ন, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং নারী সমাজের ক্ষমতায়নে নিজেকে উৎসর্গ করতে চাই। এলাকার মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।"
তিনি ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে সার্বিক দোয়া ও সমর্থন চেয়েছেন।