মোঃআকাশ আহমেদ,ভালুকা উপজেলা প্রতিনিধি:
ভালুকায় ৩নং ভরাডোবা ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ভরাডোবা নতুন বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মী সভা সম্পন্ন হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদ। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতীদলের সভাপতি জনাব রুহুল আমীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা তাঁতীদলের আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ভালুকা উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো: খোরশেদ আলম ইমন।
এছাড়াও কর্মী সভায় ভালুকা উপজেলা বিএনপি ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।