NEWS DESKসম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ভালুকা উপজেলা আওয়ামী লীগের আসন্ন কমিটিতে পদায়ন নিয়ে একটি বিশেষ কুচক্রী মহল আমার ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানীত সভাপতি মহোদয়ের নাম জড়িয়ে লেনদেন সংক্রান্ত সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমি এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান হিসেবে দীর্ঘদিন ধরে ধীতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি। একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য পদ পাওয়ার আকাঙ্ক্ষা থাকাটা স্বাভাবিক, তবে চূড়ান্ত কমিটিতে আমাকে রাখা হয়েছে কি না সে বিষয়ে আমি নিজেই অবগত নই।
পরিতাপের বিষয় হলো, জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে কখনো দেখা বা কথা পর্যন্ত হয়নি; উনার সাথে আমার কোনো পূর্বপরিচয় নেই। যতটুকু জানি, তিনি অত্যন্ত সৎ, ভদ্র, বিনয়ী ও একজন ভালো মানুষ। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং একজন সম্মানীত ব্যক্তিত্বকে খাটো করার হীন উদ্দেশ্যেই একটি স্বার্থান্বেষী মহল এই মনগড়া লেনদেনের গল্প ফেঁদেছে।
আওয়ামী লীগকে কোনো ধরনের ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না। নিজের দলের ক্ষতি করে যারা এভাবে কাদা ছোড়াছুড়ি করছে, তারা কখনোই দলের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। মান-সম্মানের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। সম্মানীত মানুষদের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। আল্লাহপাক ষড়যন্ত্রকারীদের হেদায়েত দান করুন।
প্রতিবাদকারী:
শফিকুল ইসলাম শফিক
সাবেক সভাপতি, ধীতপুর ইউনিয়ন যুবলীগ
ভালুকা, ময়মনসিংহ।