মোমিন আলি লস্কর গোসাবা:-
আজ, গোসাবা থানার
ভারপ্রাপ্ত অধিকারিক এসআই সনাতন কর্মকারের নির্দেশে পি এস আই সৌমেন্দু নন্দ এবং সাইবার হেল্প ডেস্ক গোসাবা পিএস-এর টিম ঐকান্তিক প্রচেষ্টায় সঠিকভাবে যাচাই-বাছাইয়ের পর উদ্ধার হওয়া ১০টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রকৃত মালিকরা। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।