মাসুদ রায়হান স্টাফ রিপোর্টারঃ।
যশোরের মনিরামপুর উপজেলার বিপ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাষ্টার আবদুল মজিদ ইসলামিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক নাজমুল হক টিটোর পক্ষে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফ দফাদার।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ মহাতাফ উদ্দিন, মাষ্টার তাছাব্বুর রহমান, মাষ্টার ইকবাল হোসেন, গোলাম মোস্তফাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করতে হবে।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার প্রসারে এ ধরনের সহযোগিতা তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে।