মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গায়েদঘাট চাতালমোড় সরদারপাড়া গ্রাম থেকে মো. তৌফিক হোসেন (১৪) নামের এক কিশোর গত চার দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ কিশোরের বিস্তারিত পরিচয়ঃ
নাম: মো. তৌফিক (১৪)
পিতা: মো. সাদ্দাম হোসেন
মাতা: মোছাঃ হাজেরা খাতুন
নানার নাম: মো. আতিয়ার রহমান
মামার নাম: মো. জহুরুল ইসলাম (পিকআপ গাড়ি চালক)
স্থায়ী ঠিকানা: গ্রাম: গাইদঘাট (চাতালমোড় সরদারপাড়া), ইউনিয়ন: শংকরচন্দ্র, থানা: চুয়াডাঙ্গা সদর, জেলা: চুয়াডাঙ্গা।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ০৫ মিনিটের দিকে তৌফিক বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও পরিচিত মহলের বিভিন্ন স্থানে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করার পরও তার কোনো হদিস মেলেনি। কিশোর ছেলের এমন হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় তার মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা পাগলপ্রায় হয়ে গেছেন।
সন্তানকে ফিরে পেতে ব্যর্থ হয়ে নিখোঁজ তৌফিকের পরিবার চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
জিডি নম্বর: ১০৪৯
তারিখ: ২২/০৮/২০২৬
জিডি ট্র্যাকিং নম্বর: MMQR3Q
সংযুক্ত থানা: চুয়াডাঙ্গা সদর থানা
থানার যোগাযোগের মোবাইল নম্বর: ০১৩২১-৯৪৯০৪৯
যদি দেশের যেকোনো প্রান্তের কোনো কৌতূহলী ব্যক্তি বা সম্মানিত নাগরিকের নিকট ছবি ও বিবরণে উল্লেখিত কিশোর মো. তৌফিক -এর সন্ধান মিলে যায়, তবে বিনীত অনুরোধ করা হচ্ছে অবিলম্বে তার পরিবার অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য।
এছাড়াও, চুয়াডাঙ্গা সদর থানার মোবাইল নম্বর (০১৩২১-৯৪৯০৪৯) অথবা জিডির ট্র্যাকিং নম্বর উল্লেখ করে পুলিশকে তথ্য দিয়ে এই হতভাগ্য পরিবারটিকে তাদের সন্তান ফিরে পেতে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আপনার একটি ছোট্ট তথ্য একটি পরিবারকে ফিরিয়ে দিতে পারে তাদের হারানো শান্তি।