বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপাল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) সুভাষ চন্দ্র পালের বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের ওষুধ অতিরিক্ত দামে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৬ বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার স্থানীয় এক হাঁস খামারি তাঁর হাঁসের বাচ্চার চিকিৎসার ঔষধ এর জন্য রামপাল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যান। এ সময় দায়িত্বে থাকা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল নির্ধারিত সরকারি মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দাম হাঁকান এবং তা আদায় করেন।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী খামারির ও স্থানীয় সচেতন যুবসমাজ . ওই হাসপাতালের কর্মকর্তা সুভাষ চন্দ্র পালের কাছে অতিরিক্ত মূল্য রাখার কারণ জানতে চান। এ সময় তিনি স্পষ্ট কোনো উত্তর না দিয়ে নানান তালবাহানা শুরু করেন। এবং বলে লোকজনের ভিড়ে ভুল করছে।
উল্লেখ থাকে.. গোপন ভিডিওতে দেখা যায় তখন সে খানে মাত্র তিনজন লোক উপস্থিত ছিল
স্থানীয় উপজেলার একাধিক ভুক্তভোগী ও সাধারণ মানুষের কাছে জানা য়াই , এই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ওষুধ নিয়ে কার্যপি নতুন নয়। সাধারণ দরিদ্র ও প্রান্তিক খামারিরা যখনই পশু-পাখির চিকিৎসার ঔষধের জন্য হাসপাতালে ওষুধ নিতে আসেন, তখন তিনি "ওষুধ নেই" বলে ফিরিয়ে দেন। এবং নানা তালবাহানা করেন অথচ পরবর্তীতে সেই সরকারি ওষুধই তিনি গোপনে ও চড়া দামে অন্যত্র বিক্রি করেন বলে
নানা গোপন সূত্রে জানা যায়
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের আবেদন এর বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ সচেতন মহল।