নূরে আলম জিকু, কাশিমপুর, গাজীপুর প্রতিনিধি
২৪ জুন ২০২৬, মঙ্গলবার
মাদক কারবার ও সেবনের পিছনে টাকা ক্ষয় করে এখন অনুতপ্ত। ছেলে-মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে - তাদের মুখের দিকে তাকিয়ে মাদকের অন্ধকার জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান গাজীপুর মহানগর ২ নং ওয়ার্ড লতিফপুরের আমজাদ দেওয়ান।
বুধবার দুপুর ২৪ জুন দুপুর ২ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আমজাদ দেওয়ান বলেন, "আমি মাদকের জন্য অনেক টাকা নষ্ট করেছি। এখন বুঝতে পেরেছি ভুল করেছি। আমার ছেলে-মেয়েরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। তাদের মুখের দিকে তাকিয়ে রাষ্ট্র ও জাতির কাছে ক্ষমা চেয়ে ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। আজ থেকে মাদক কারবার ও সেবন করব না।"
সংবাদ সম্মেলনে তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও কামনা করেন যাতে তিনি সুস্থভাবে জীবনযাপন করতে পারেন।
এলাকাবাসী আমজাদ দেওয়ানের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা জানান, সন্তানের ভবিষ্যতের জন্য একজন বাবার এই আত্মশুদ্ধি এলাকার যুব সমাজের জন্য বড় উদাহরণ হয়ে থাকবে। দীর্ঘদিনের মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণায় এলাকায় স্বস্তি ফিরেছে।