NEWS DESK বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, দিলসাদ সুরমা ম্যাম এখনও খাতা জমা না দেওয়ায় রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে না। উনাকে আমরা গতকালও এ বিষয়ে জানিয়েছি। তিনি খাতা জমা দিলে আমরা অতিদ্রুত রেজাল্ট প্রকাশ করতে পারবো বলে আশা করছি।
আবার অভিযুক্ত শিক্ষিকা ড.দিলসাদ সুরমা বলেন, আমি পরীক্ষার খাতা আটকে রাখেননি। খাতা দেখার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তা কেবল মার্কশিট প্রসেসিং পর্যায়ে রয়েছে। রেজাল্ট প্রকাশের বিষয়টি পরীক্ষা কমিটির সভাপতি দেখবে।