দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
আল্লাহর মর্জি এবং মানুষের ভালোবাসা যে পায় তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সে একদিন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেই,বললেন মধ্য মালঞ্চা ৪নং ওয়ার্ড মহল্লাবাসীরা।
পাঁচবিবি পৌরসভার মসজিদগুলোর উন্নয়নে একের পর এক কাজ করে যাচ্ছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল । এছাড়াও দরিদ্র মেধাবী ছাত্র,কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে ইতিমধ্যে জনতার মেয়রে পরিণত হয়েছেন তিনি। পেয়েছেন মানুষের অফুরন্ত ভালোবাসা।
মসজিদগুলোর উন্নয়নে ধারাবাহিক দান কার্যক্রমের অংশ হিসাবে ১৭ ই এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের সময় তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মালঞ্চা মধ্যপাড়া বাইতুর রাহবার জামে মসজিদে যান এবং সেখানে তিনি জুম্মার নামাজ আদায় করেন। এরপর তিনি নির্মানাধীন মসজিদের উন্নয়নের নানা দিক খোঁজখবর নেন । পরে তিনি নির্মানাধীন মসজিদের সিঁড়ি নির্মাণকল্পে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন মন্ডল ও সেক্রেটারি মোঃ তাইমুস সেলিম মুক্তারের হাতে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শাহাদাৎ হোসেন মুকুল ও মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি মোঃ মাসুদ পারভেজ রানাসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
স্থানীয় মুসল্লিরা এই দানকে স্বাগত জানিয়ে দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুদান প্রদানকালে শামীম হোসেন মন্ডল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি সবসময় পাশে থাকতে চান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোঃ হাবিবুর রহমান।