মোঃ আরিফ মিয়া
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাঙালি ভোজের আয়োজন করেছে সদর ইউনিয়ন ছাত্রদল। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনে সদর ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেন তারা।
এ সময় নেতাকর্মীরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যবাহী উৎসব। এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় হয়।