এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। সোমবার( ৯ মার্চ) জেলা মাসিক কল্যাণ সভায় সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল আনুষ্ঠানিকভাবে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুলকে পুরুস্কার প্রদান করেন। আশাশুনি থানায় কর্মরত থাকাকালীন নীতি-নৈতিকতা,সততা, অধিক হারে সাজাপ্রাপ্ত,গ্রেফতারী পরোয়ানা তামিল সহ মাদকদ্রব্য উদ্ধার,নিয়মিত মামলা তদন্ত করে তার রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সাহসিকতার সহিত দায়িত্ব পালন করায় ইতিপূর্বে জাতিসংঘ শান্তি পদক প্রাপ্ত হন। এছাড়া ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ বিভিন্ন থানায় কর্মরত থাকাকালীন সময় একাধিকবার এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও অর্জন করেছিলেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমদ খান এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত থানা পুলিশের এই চৌকস পুলিশ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ১৯ ডিসেম্বর-২০২৪ যোগদানের পর থেকে থানায় চাঁদাবাজী,সন্ত্রাসী,দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখাসহ আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে সফলতা অর্জন করে যাচ্ছেন।