কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদ'র সাধারণ সম্পাদক সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার।
ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন
এম. হান্নান রহিম তালুকদার দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কাজ করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “পরৈকোড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে প্রস্তুত।
তিনি আরও জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে অগ্রাধিকার দেওয়া হবে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে নতুন ধারার নেতৃত্ব প্রত্যাশা করছেন।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।