প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৮:০৭ পি.এম
হত্যার শিকার হওয়ার শঙ্কায় উত্তরাধিকারী নিযুক্ত করলেন খামেনি
মধ্যপ্রাচ্যে বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আছে রণতরীর বহরও। এছাড়া হাজার হাজার সৈন্য ও অত্যাধুনিক যুদ্ধবিমানতো আছেই। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুকুম পেলেই তারা আগ্রাসন চালাবে ইরানে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সব পরিণতির কথা ভেবে উত্তরাধিকারী নিযুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিজের সম্ভাব্য অপসারণ বা নিহতের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ঘনিষ্ঠ সহযোগী আলি লারিজানিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের মাধ্যমে খামেনি ভবিষ্যতে ইসরাইলি বা মার্কিন হামলায় লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা করছেন।
Copyright © 2026 খবর সকাল বিকাল. All rights reserved.